1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

ব্রাজিলকে হারাতে তেতে আছে ক্যামেরুন, কেমন হবে সেলেসাওদের একাদশ

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৮১ Time View
ব্রাজিলকে হারাতে তেতে আছে ক্যামেরুন, কেমন হবে সেলেসাওদের একাদশ

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ ক্যামেরুন। চোটজর্জর ব্রাজিলের এই ম্যাচে তিন তারকা খেলছেন না। নেইমার এই ম্যাচেও খেলতে পারবেন না।

ইতোমধ্যেই প্রথম দুই ম্যাচে জয়ী টুর্নামেন্ট ফেভারিট ব্রাজিল নকআউট পর্ব নিশ্চিত করায় কালকের ম্যাচটি তাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ না হলেও ক্যামেরুন শেষ ষোলো নিশ্চিতে শেষ চেষ্টা করবে।

প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া আফ্রিকান অদম্য সিংহদের সামনে জয় ভিন্ন বিকল্প পথ খোলা নেই। গ্রুপ-জি’র আরেক ম্যাচে সার্বিয়া যদি সুইজারল্যান্ডকে এক গোলের ব্যবধানে পরাজিত করতে পারে তাহলে গোল ব্যবধানে ব্রাজিলের পরে দ্বিতীয় দল নির্ধারিত হবে।

সুইজারল্যান্ডের সঙ্গে ১-০ গোলে পরাজয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ক্যামেরুন। ব্রিল এম্বোলো তার জন্মভূমির বিরুদ্ধে গোল করে সুইসদের জয় নিশ্চিত করেছিলেন।

এর মাধ্যমে আফ্রিকান দলটি বিশ্বকাপে টানা আট ম্যাচে পরাজয় বরণ করতে বাধ্য হয়। অথচ সুইসদের বিপক্ষে সমান তালে লড়াই করেছিল ক্যামেরুন। সার্বিয়ার সাথেও একইভাবে লড়াই করে ৩-১ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে রবার্ট সংয়ের দল।

এই ড্রয়ে কালকের ম্যাচের আগে পরের রাউন্ডে যাবার ক্ষীণ একটি সম্ভাবনা জাগিয়ে রেখেছে ক্যামেরুন। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ব্রাজিলের বিরুদ্ধে কিছু একটা করে দেখানোর মতো যোগ্যতা যে তাদের আছে তা আগের দুই ম্যাচেই প্রমাণিত হয়েছে।

এবারের টুর্নামেন্টে সেলেসাওরা এখনো কোন গোল হজম করেনি। সার্বিয়ার সঙ্গে ২-০ গোলের জয়ের প্রথম ম্যাচটিতে টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার রিচার্লিসন জোড়া গোল করেছেন। এরপর সুইজারল্যান্ডের সাথে পরের ম্যাচে ক্যাসেমিরোর একমাত্র গোলে জয় নিশ্চিত হয়।

ক্যামেরুনের সঙ্গে সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ঘরের মাঠের ওই ম্যাচে নেইমারের জোড়া গোলে ব্রাজিল ৪-১ ব্যবধানে জয়ী হয়েছিল। দলের হয়ে বাকি গোল দুটি করেছিলেন ফ্রেড ও ফার্নান্দিনহো। এবার ইনজুরির কারণে নেইমার আর খেলতে পারছেন না। কাল জয়ী হতে পারলে গ্রুপ লিডার হিসেবেই ব্রাজিল পরের রাউন্ডে যাবে। যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ গ্রুপ-এইচ রানার্স-আপ ঘানা কিংবা উরুগুয়ে।

কোচের সঙ্গে বিরোধিতা করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতোমধ্যেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে ক্যামেরুনের প্রথম দলের গোলরক্ষক আন্দ্রে ওনানাকে। যে কারণে অনভিজ্ঞ ডেভিন এপাসিরর ওপরই আরো একবার ভরসা করতে হচ্ছে। গত ম্যাচে বেঞ্চ থেকে উঠে এসে গোল করা ভিনসেন্ট আবুবকর কাল শুরু থেকেই খেলবেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

ইনজুরির কারণে ব্রাজিল দলে দেখা যাবেনা বেশ কয়েকজনকে। যাদের মধ্যে অন্যতম এ্যালেক্স সান্দ্রো। কোমরের ইনজুরির কারণে গত ম্যাচের শেষ ভাগে তিনি মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন। তার অনুপস্থিতিতে লেফট-ব্যাক হিসেবে এ্যালেক্স টেলেসের মূল একাদশে খেলা প্রায় নিশ্চিত। গত ম্যাচে শেষ পাঁচ মিনিট তিনি মাঠে ছিলেন। গোঁড়ালির ইনজুরির কারণে নেইমার কালকের ম্যাচেও বিশ্রামে থাকবেন। যেহেতু নক আউট পর্ব নিশ্চিত হয়ে গেছে সে কারণে মূল দলের কয়েকজনকে বিশ্রাম দিতে পারেন তিতে।

এর ফলে ব্রুনো গুইমারায়েস, গ্যাব্রিয়েল জেসুস ও এন্টোনিরা আরও বেশি সময় খেলার সুযোগ পেতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved