দিনাজপুর জেলার বীরগঞ্জে নিজ বাড়িতে মাটির দেয়াল চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নিজ বাড়িতে মাটির ঘরের দেয়াল ভেঙে ফেলার সময় এ ঘটনা ঘটে।
নিহত ওই মহিলার নাম রহিমা বেগম (৪৬)। তিনি উপজেলার সাতোর ইউনিয়নের বড় বটতলী গ্রামের মো. মজিবর রহমানের স্ত্রী।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. তানভীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৯, বাড়তে পারে মৃতের সংখ্যা
নিহত রহিমার ছেলে মো. আব্দুর রহিম জানান, পাকা বাড়ি নির্মাণের জন্য মাটির বাড়ির দেয়াল ভেঙে ফেলা হয়। সেখানে দাঁড়িয়ে ভাঙ্গার কাজ দেখছিলেন তার মা রহিমা বেগম। দেয়াল ভাঙ্গার একপর্যায়ে মাটির দেয়ালে চাপা পড়ে যান রহিমা বেগম।
পরে পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহিমাকে মৃত ঘোষণা করেন।