1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে যারা এগিয়ে

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৯৭ Time View
বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে যারা এগিয়ে

কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের লড়াই শেষের দিকে। এখন দলগুলোর নকআউট পর্ব অর্থাৎ শেষ ষোলোতে ওঠার পালা। ইতিমধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, পোল্যান্ড, পর্তুগাল সহ কয়েকটি দল প্রি-কোয়ার্টার নিশ্চিত করে ফেলেছে।

আজ শেষ ষোলো নিশ্চিতে মাঠে নামছে জার্মানিসহ আরো কয়েকটি দল। বিশ্বকাপের অন্যতম আকর্ষণ গোল্ডেন বুট। এটা নিয়ে চলে কাড়াকারি অবস্থা, কে পাবেন, সে নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। তাহলে শেষ পর্যন্ত কে পাবেন সোনার বুট? এখন পর্যন্ত সে লড়াইয়ে এগিয়ে চারজন।

তারা হলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ইংল্যান্ডের মার্কাস রাশফোর্ড, নেদারল্যান্ডসের কোডি গাকপো ও ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া। এর মধ্যে ভ্যালেন্সিয়ার দল বিদায় নেওয়ায় তার আর গোল বাড়িয়ে নেওয়ার সুযোগ নেই, যা আছে বাকি তিন জনের ।

দুই গোল নিয়ে এখনো দৌড়ে আছে লিওনেল মেসি সহ আরও ১১ জন। এদের মধ্যে সৌদি আরবের দাওসারি, ইরানের তারেমি বাদ পড়ে গেছে। মেসি কাল পেনাল্টি মিস না করলে অবশ্য তার গোলও হতো তিন।

তবে এখনো মেসিসহ ব্রুনো ফার্নান্দেজ, রিচার্লিসন, অলিভিয়ের জিরুরা সুযোগ পাচ্ছেন নকআউটে নিজেদের গোল বাড়িয়ে নেওয়ার।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত গোল ও অ্যাসিস্ট মিলে হিসেব করলে সবার ওপরে আছেন এমবাপ্পে ও ব্রুনো।

ব্রুনো দুই গোলের সাথে দুই অ্যাসিস্ট, আর এমবাপ্পে তিন গোলের সাথে অ্যাসিস্ট একটি। তবে কে পাচ্ছেন এবারের এই গোল্ডেন বুট তার হিসেব টানতে হলে অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved