1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

বাজেটে শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ

হাসান শিকদার, শরীয়তপুর থেকে
  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১
  • ১০৫ Time View

আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে শরীয়তপুরে জেলা শাখা ছাত্র ইউনিয়ন। এ দাবিতে শরীয়তপুরসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি।

বুধবার (২ জুন) সকাল ১১ টায় জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বিকাশ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোব সমাবেশে জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরারা বক্তব্য রাখেন।

সংগঠনটির জেলা শাখার সভাপতি সাইফ রুদাদ বলেন, ‘আমরা শুভঙ্করের ফাঁকির শিক্ষা বাজেট চাই না। আমাদেরকে সরকার শিক্ষা বাজেটের নামে প্রতি বছরই শুভঙ্করের ফাঁকি দেয়। দিন দিন শিক্ষাকে প্রাইভেট করে দিয়ে এদেশের ভবিষ্যৎকে সরকার অনিশ্চিতের দিকে ঠেলে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শরীয়তপুরে পাবলিক বিশ্ববিদ্যালয় না করে জেড এইচ সিকদার বিশ্ববিদ্যালয় করার মধ্য দিয়ে তারই প্রমাণ দিয়েছে সরকার। আমরা রূপপুর বালিশকান্ড, বিভিন্ন সরকারি দপ্তরের ট্রেনিং বাজেট আমাদের শিক্ষা বাজেটে চাই না। আমাদেরকে স্বতন্ত্রভাবে শিক্ষাখাতে ২৫ শতাংশ বাজেট দিতে হবে। নয়ত আমরা কঠোর কর্মসূচি দেব।’

এসময় বক্তারা আরও বলেন, করোনাকালীন শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ারও দাবি জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শরীয়তপুর শহর সংসদের সভাপতি প্রীতম কুমার রায়, সাধারণ সম্পাদক জি.কে সাজ্জাদ। এসময় জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ পারভেজ সাইমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন- তারেকের বিরুদ্ধে মামলা: সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved