নীলফামারী জেলার সৈয়দপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক স্কুল শিক্ষিকা। তবে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তাকে উদ্ধার করে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার কথা জানান ওই শিক্ষিকা। পরে আমরা দ্রুত তার আইডি শনাক্ত করার মাধ্যমে ঠিকানা বের করি। পরে এসআই সাইদুর রহমানকে তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠিয়ে স্কুল শিক্ষিকাকে স্বামীর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে জীবিত উদ্ধার করা হয়।
আরো পড়ুন- পাকুন্দিয়ায় নিজ প্রতিষ্ঠান থেকে কাজীর ঝুলন্ত লাশ উদ্ধার
ওসি আরো জানান, দুই সন্তানের জননী ওই স্কুল শিক্ষিকার স্বামী শহরের একজন ব্যবসায়ী। উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা পারিবারিক কলহের কারণে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন।