নরসিংদী জেলার পলাশের ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। তিন ঘণ্টায় আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সার কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘোড়াশাল সার কারখানার আগুন নিয়ন্ত্রণের জন্য এখন পর্যন্ত ছয়টি ইউনিট কাজ করছে। আগুন কোনো স্থাপনায় ছড়ায়নি। তিতাস গ্যাসের কর্মীরা গ্যাস লাইন বিচ্ছিন্ন করার কাজ করছে। গ্যাস লাইন বিচ্ছিন্ন হয়ে গেলেই আগুন নিভে যাবে বলেও জানান তিনি।