1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

চকলেটের কথা বলে মাঠে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ, বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো এলাকাবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬৮ Time View
ফতুল্লা মডেল থানা। ফাইল ছবি, সংগৃহীত।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে খোলার মাঠে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগে এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানার মাসদাইর পতেঙ্গা মাঠ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত বৃদ্ধের নাম আব্দুল মান্নান (৬৫)। সে মাসদাইর বেকারির মোড়ের সালাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার মৃতমাটি গ্রামের কাশেম আলীর ছেলে।

ভুক্তভোগী ওই শিশুর মা জানান, তিনি বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করেন। বৃহস্পতিবার দুপুরের দিকে বাসার গলিতে খেলার সময় ধর্ষক আব্দুল মান্নান তার মেয়েকে ১০ টাকা দিয়ে চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে পতেঙ্গার মাঠ নামে পরিচিত পার্শ্ববর্তী খোলা মাঠে নিয়ে ধর্ষণ করে।

আরও পড়ুন- স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে বাকপ্রতিবন্ধী শ্যালিকাকে বিয়ের আশ্বাসে ধর্ষণ, কারাগারে দুলাভাই

তিনি আরো জানান, ঘটনাটি দেখতে পেয়ে মাঠের আশপাশের বিভিন্ন বাসার লোকজনসহ স্থানীয় পথচারীরা ছুটে এসে আব্দুল মান্নানকে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশকে সংবাদ দেয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে এবং ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved