1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

নিজ বাড়িতে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৭ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজ বাড়িতে ঢুকে মোঃ শুক্কুর আলী (৭০) নামে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এসময় মুক্তিযোদ্ধার ডাক চিৎকারে এগিয়ে আসলে আঃ হালিম নামে তার ভাতিজাও কুপিয়ে আহত করা হয়।

 

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউপির বাইশটেকি গ্রামে এ ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধা শুক্কুর আলীকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

আরও পড়ুন : করোনা ভাইরাসের টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী

 

এ ঘটনায় শনিবার রাতে সোনারগাঁও থানা একটি লিখিত অভিযোগ (নং-৩১৭) করেছেন আহত মুক্তিযোদ্ধা। অভিযোগ থেকে জানা যায়, শনিবার বাচ্চাদের বিষয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে একাধিক মামলার আসামী বাচ্ছু ওরফে চোরাবাচ্ছ (৫০), নেতৃত্বে মোঃ মজিবুর রহমান (৪৫), মোঃ শহিদুল্লা (৪০), আনোয়ার হোসেন (৩৮), মোঃ শামিম (৩৬), আল-আমিন (২৬), মোঃ জাকির হোসেন (৪০), মোছাঃ নাজমা বেগম (৪০), নূর হোসেন (৩৮)সহ কয়েকজন মুক্তিযোদ্ধা মো. শুক্কুর আলীর বাড়িতে চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তাকে কুপিয়ে জখম করে।

https://ibb.co/8rWkSZH

এসময় তার চাচাত ভাইয়ের ছেলে আঃ হালিম (২৬) বাঁচাত আসলে তাকেও পিটিয়ে আহত করে অভিযুক্তরা। আহত মুক্তিযোদ্ধা মো. শুক্কর আলী বলেন বাচ্ছু ওরফে চোরাবাচ্ছ ও তার ভায়েদের বিরুদ্ধে সোনারগাঁও ও রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

 

তারা একটি সন্ত্রাসী পরিবার। আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আমি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved