1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ১৫১ Time View
প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় (মামলা নং-৩৯) মোশাররফ মল্লিক নামে ৫৫ বছরের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত  রাত সাড়ে ১২টায় তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মোশারফ মল্লিক ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার চেচরী গ্রামের মৃত কালু মল্লিকের ছেলে। বর্তমানে উপজেলার কাঁচপুর (সোনাপুর) কুদ্দুসের বাড়ির ভাড়াটিয়া তিনি।

পুলিশ ও স্থানীয় লোকজন সুত্রে, উপজেলার কাচঁপুর সোনাপুর এলাকায় ফয়েজীয়া কওমীয়া নুরানী হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার ৩য় তলায় মাওলানা মোশারফ হোসেন নিজ কক্ষে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়।

আরও পড়ুন: চকলেট দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী ৭ বছরের শিশুকে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)এর (খ) ধারায় সোনারগাঁ থানায় মামলা হয়।

আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved