1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

চকলেট দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ১৬৯ Time View

নারায়ণগঞ্জের সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে একজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

আরও পড়ুন : দেশের সুশাসন যাদুঘরে আর গণতন্ত্র কফিনে বন্দি: জাপা মহাসচিব 

 

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার নন্দলালপুর এলাকার মৃত মোবারক আলীর ছেলে মো. হোসেন (৫৫)। মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘২৮ জানুয়ারি দুপুরে বাসার সামনে খেলা করছিল শিশুটি।

 

ওইসময় শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে ডেকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে হোসেন। পরে শিশুটিকে হত্যা সহ বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে বের করে দেয়। ঘরে এসে শিশুটি তার গালের কামড়ের দাগ দেখিয়ে মায়ের কাছে সব কিছু বলে দেয়।’

 

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় শিশুর বাবা অভিযোগ দিলে রোববার দুপুরে অভিযান চালিয়ে নন্দলালপুরের বাসা থেকে হোসেনকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের শিশুটিকে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে হোসেন।

 

 

পরে দুপুরে শিশুটির বাবা মামলা দায়ের করলে ওই মামলায় হোসেনকে গ্রেফতার দেখানো হয়। আর শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হোসেনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved