1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ১৫০ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে বকেয়া বেতন ও জমা টাকা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুনতং অ্যাপারেলস লিমিটেড এর শ্রমিকরা। পরে তাদেরকে বকেয়া বেতন ও জমা টাকা পরিশোধের আশ্বাস দিলে তারা রাস্তা থেকে সরে যায়।

শুক্রবার (২৮ মে) সকাল ৯ টা থেকে তারা নারায়ণগঞ্জ- আদমজী সড়কে অবস্থান নেয়। দুই ঘন্টার মতো সড়ক অবরোধ করে রাখলে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তির শিকার হতে হয় পথচারি ও যাত্রীদের।

জানা গেছে, প্রতিষ্ঠানটিতে ৬ হাজার ৮০০ শ্রমিক কর্মরত ছিলেন। করোনা মহামারী শুরু হওয়ার কিছুদিন পর প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। কিন্তু শ্রমিকদের বকেয়া বেতন ও জমা টাকা প্রতিষ্ঠানটি পরিশোধ করেনি।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে ছেলেরও প্রাণ গেল –

আন্দোলনরত শ্রমিক জুয়েল রানা বলেন,আমার এখন পর্যন্ত বকেয়া বেতনের ৩৩ ভাগ পেয়েছি। বাকি টাকা পরিশোধ করা হবে বলে আশ্বাস দিলেও এখনো দেওয়া হয়নি। এমনকি আমরা আমাদের জমা টাকাও পাইনি।

শায়েলা বেগম নামের আরেক শ্রমিক জানান, বকেয়া বেতন ও জমা টাকা পরিশোধের আশ্বাস দিলেও পরে তা দেওয়া হয় না। এজন্য আজকে আমরা সড়ক অবরোধ করেছি।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ- ৪ এর পরিচালক এসপি সাখাওয়াত হোসেন জানান, শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন করেছে। তাদের আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি বলেও জানান তিনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের জেনারেল ম্যানেজার আহসান কবির বলেন, মালিকপক্ষ আগামী ১২ জুন শ্রমিকদের বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved