1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ইন্টারনেটের অপব্যবহার ও মাদকের ভয়াবহতা শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৮ Time View
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) মাধ্যমিক বিদ্যালয়

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইন্টারনেটের অপব্যবহার ও মাদকের ভয়াবহতা শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে লিংক-থ্রী টেকনোলজিস লিমিটেডের সৌজন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশেদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১০ মেগাওয়াট সিদ্ধিরগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ও বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. আহসান হাবিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২১০ মেগাওয়াট সিদ্ধিরগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সংরক্ষণ) মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান পিপিএম-বার, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন প্রমুখ।

আরো পড়ুন: আসছে কাচকি মাছের চানাচুর

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ নেশা। যার মাধ্যমে সমাজের তরুণ ও যুবকরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদককে নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। শুধু সরকার বা প্রশাসনের একার পক্ষে এই লড়াই করা সম্ভব নয়। শিক্ষার্থীরা যাতে মাদকের দিকে ধাবিত না হয় সেদিকে অভিভাবকদের অবশ্যই খেয়াল রাখতে হবে। মাদক ছাড়াও বর্তমানে শিক্ষার্থীরা ইন্টারনেট জগতে বেশি আসক্ত হয়ে উঠছে। যা ভবিষ্যত প্রজন্মের জন্য ভয়ানক হয়ে উঠবে। তাই ইন্টারনেটের অপব্যবহার রোধেও কাজ করতে হবে। বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved