নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে রাস্তা পারাপারের সময় লরির চাকায় পিষ্ট হয়ে এক রাবেয়া খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:- মালবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
নিহত বৃদ্ধা মুন্সীগঞ্জের গজারিয়া থানার টানবলাকি গ্রামের নূরু হাজীর স্ত্রী। তিনি স্থানীয় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে পুলিশ নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।