1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়িতে ৫০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

বান্দরবান প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০২ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

পার্বত্য জেলা বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ৫০ হাজার পিস ইয়াবাসহ বিজয় তঞ্চঙ্গা (২২) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঘুমধুম সীমান্তে তাকে আটক করা হয়।

আটক বিজয় তঞ্চঙ্গা উপজেলার বড়ইতলির মংচাইচিং তঞ্চঙ্গার ছেলে।

স্থানীয়রা জানান, এটি ছিল বাংলাদেশ-মিয়ানমান স্থলসীমান্তের ইয়াবা পাচারের জোন। এ কারণে ঘুমধুম সীমান্তের রেজু-আমতলী বা বড়ইবলী বা আশপাশ সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত ইয়াবা পাচার আর রুটিনমাফিক এ ইয়াবা আটক হচ্ছে।

আরও পড়ুন-  লবণভর্তি কাভার্ডভ্যানে মিলল ১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।

অভিযান পরিচালনাকারী বিজিবি’র নায়েক সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে লুঙ্গি ও বস্তায় মুড়িয়ে রাখা ৫০ হাজার ইয়াবাসহ বিজয় তঞ্চঙ্গাকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নুরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আটক ইয়াবাকারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved