1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপর বিরক্ত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৩২ Time View
জাতীয় পার্টি

আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনা করেও দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপর বিরক্ত। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু মীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কবর জিয়ারত করে উপস্থিত নেতাকর্মীদের সাথে তিনি একথা বলেন।

আরো পড়ুন: একমাত্র জাতীয় পার্টি দেশের মানুষকে সুশাসন দিতে পারে

বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ বিশ্বাস করে একমাত্র জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। তিনি বলেন, জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সব সময় স্বপ্ন দেখতেন জাতীয় পার্টিকে শক্তিশালী করতে। তিনশো আসনে মনোনয়ন দিয়ে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়েছেন প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তাই, আমরা জাতীয় পার্টিকে শক্তিশালী করে তিনশো আসনে মনোনয়ন দেয়ার জন্য কাজ করছি।

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোঃ জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান খান, পীর ফজলুর রহমান মিজবাহ এমপি, যুগ্ম মহাসচিব মোঃ বেলাল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, কেন্দ্রীয় সদস্য মোঃ জিয়াউর রহমান বিপুল, যুব সংহতির সদস্য – এমকে সোহেল, নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved