1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
একমাত্র জাতীয় পার্টি দেশের মানুষকে সুশাসন দিতে পারে - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

একমাত্র জাতীয় পার্টি দেশের মানুষকে সুশাসন দিতে পারে

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৮৪ Time View
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। ফাইল ছবি, সংগৃহীত।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, একমাত্র জাতীয় পার্টি দেশের মানুষকে সুশাসন দিতে পারে। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি’র শাসনামলের চেয়ে জাতীয় পার্টির শাসনামলে দেশের মানুষ সবচেয়ে বেশি সু-শাষন ভোগ করেছে। আওয়ামী লীগ ও বিএনপি’র দূর্ণীতি ও দলীয়করণের কারণে দেশে বৈষম্য বেড়েছে। বলা হয়, দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, আসলে বৈষম্য বেড়েছে। বৈষম্যের কারণে, কিছু মানুষ লুটপাটের মাধ্যমে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, বেগম পাড়ায় বাংলাদেশীদের অট্টালিকা তৈরী হচ্ছে। কিন্তু, সাধারণ মানুষের ভাগ্য ফেরেনি। বৈষম্য হচ্ছে স্বাধীনতার চেতনা পরিপন্থি। দেশের মানুষ সু-শাসন চায়, ন্যয়বিচার ভিত্তিক সমাজ চায়। তাই দেশের মানুষের সামনে জাতীয় পার্টিকে নিয়ে প্রত্যাশা জেগেছে। একারণেই প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় পার্টির পতাকাতলে সামিল হচ্ছেন।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উত্তরাস্থ বাসভবনে বিকল্পধারার যুগ্ম মহাসচিব বেগ মাহতাব উদ্দিন, বিকল্পধারা বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক শেখ হেমায়েত উদ্দিন, সহ সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও বাগেরহাট উপজেলা যুবধারার সভাপতি আব্দুল মান্নান জাতীয় পার্টির চেয়ারম্যান-এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় তাদের স্বাগত জানিয়ে বক্তৃতা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এসময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ২০২০ সাল শুধু মহামারী করোনাকাল নয়, ২০২০ সাল বাংলাদেশের জন্য ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বছর। তিনি বলেন, চলন্ত বাসে নারী ধর্ষণের অপচেষ্টা আমাদের গণতন্ত্রের গায়ে কালিমা লেপণ করেছে। বলেন, দেশে চরম অবক্ষয় চলছে, দেশের মানুষ ত্যক্ত-বিরক্ত। করোনকালে মানুষের জন্য চিকিৎসা নেই। দেশে বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নেই। দেশের মানুষ পরিবর্তন চায়, জাতীয় পার্টি দেশের মানুষকে মুক্তি দিতে সংগঠিত হচ্ছে।

এসময় বক্তৃতা করেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যান-এর বিশেষ সহকারী মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদিন, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মাখন সরকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজহার সরকার, যুগ্ম কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ আবু তৈয়ব, নির্বাহী সদস্য শেখ সরোয়ার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved