1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দুই মোটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৯৩ Time View
প্রতীকী ছবি।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দুই মােটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ২ চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কেয়টখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মােটরসাইকেলের ৪ আরোহী আহত হন।

নিহতরা হলেন- লােকমান হােসেন (৩০) ও শাহ-জালাল (৩৫)। নিহত লােকমানের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামের সিরাজ মােল্লার ছেলে। অপর নিহত শাহ-জালাল শরীয়তপুর জেলার সখিপুরের চরকান্দা মুন্সীকান্দি গ্রামের সামসুদ্দোহা সরকারের ছেলে। নিহত দুইজনই মােটরসাইকেলের রাইডার। তারা মােটরসাইকেলে করে ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করতেন।

আরও পড়ুন- সিংগাইরে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এ বিষয়ে গণমাধ্যমে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, বিপরীতগামী দুটি মােটর সাইকেলের মধ্যে মুখােমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মােটরসাইকেল চালক লােকমান। গুরুতর আহত অবস্থায় উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান অপর মােটরসাইকেলের চালক শাহ-জালাল।

আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved