1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ট্রান্সফরমারে যান্ত্রিক ত্রুটি, বাড়ি বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ট্রান্সফরমারে যান্ত্রিক ত্রুটি, বাড়ি বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ২১৭ Time View
প্রতীকী ছবি।

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর জয়মনিরহাটে ট্রান্সফরমারের যান্ত্রিক ত্রুটির কারণে ৭টি বাড়ি বিদ্যুতায়িত হয়েছে। এ ঘটনায় জয়েন উদ্দিন মণ্ডল (৬০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার জয়মনিরহাটে বড় খাটামারী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শর্ট সার্কিটের মাধ্যমে একটি ট্রান্সফরমারে আগুন লাগে এবং ট্রান্সফরমারের সাথে সংযুক্ত ৭টি বাড়ি বিদ্যুতায়িত হয়। এ সময় মর্জিনা নামের এক নারীর বাড়িতে আগুন লাগে। তার চিৎকার শুনে বৃদ্ধ জয়েন উদ্দিন ঘর থেকে বের হওয়ার সময় ঘরের টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, এব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

এ ঘটনায় পল্লী বিদ্যুতের ডিজিএম কাওছার আলী সাংবাদিকদের জানান, শর্ট সার্কিটের মাধ্যমে এলাকাটি বিদ্যুতায়িত হওয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved