1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

জয়ে অনন্য হয়ে থাকল ১০০০তম টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ১০০ Time View

ভারত ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত রবিবারের টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচটি ছিল ১০০০তম। আর তা জয়ের মাধ্যমে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা।

ঐতিহাসিক ম্যাচটি ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে টাইগাররা যদিও ছিল না দলের দুই প্রাণভোমরা সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

২০০৫ সালে ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের (পুরুষ) মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জয় লাভ করেছিল। এরআগে ২০০৪ সালের ৫ আগস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের প্রমীলা দলের মধ্যে প্রথম আন্তর্জাাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। তখন নিউজিল্যান্ড ৯ রানে জয় পেয়েছিল।

ভারতের রাজধানী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার সন্ধ্যা ৭টায় স্বাগতিক ও বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ১০০০তম ম্যাচ অনুষ্ঠিত হয়।

স্বাগতিকদের করা ১৪৮ রানের জবাবে বারবার ম্যাচের ভাগ্য দুলেছে পেন্ডুলামের মতো। তবে শেষ হাসি হেসেছেন মুশফিক ও মাহমুদউল্লাহরা।

দুর্দান্ত ফিনিশিংয়ের ম্যাচে বাংলাদেশ জিতেছে একদম শেষ ওভারে গিয়ে। অভিষিক্ত নাইম শেখ ২৬ ও আরেক বাঁহাতি সৌম্য সরকারের ৩৯ রানের ওপর দাঁড় করানো ভিতে, দালানের শেষ ইটটা বসান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। খবর দৈনিক ইত্তেফাকের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved