1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

চলে গেলেন প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৩৪০ Time View
দেশের প্রখ্যাত সাংবাদিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। ফাইল ছবি, সংগৃহীত।

প্রথম আলোর যুগ্ম সম্পাদক দেশের প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে আজ সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেছেন প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহসি।

পারিবারিক সূত্র জানায়, মিজানুর রহমান খান গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে সমস্যা বাড়লে সেখান থেকে গত ১০ ডিসেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা করা হয়।  শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার বিকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।  আজ সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

সাংবাদিক মিজানুর রহমান খান তার বর্ণাঢ্য কর্মজীবনে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য যে, বরিশালের বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মিজানুর রহমান খান তিন দশক ধরে সাংবাদিকতা করেছেন। সংবিধান ও আইন নিয়ে লেখালেখি করেন। উল্লেখযোগ্য বই সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক, ১৯৭১: আমেরিকার গোপন দলিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved