1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

চতুর্থ দফায় পাঁচ জাহাজে ভাসানচরে যাচ্ছেন দুই হাজার ১০ রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০২ Time View
চতুর্থ দফায় ভাসানচর যাচ্ছেন রোহিঙ্গারা। ছবি: ফোকাস বাংলা

কক্সবাজার থেকে চতুর্থ দফায় আরও দুই হাজার ১০ জন রোহিঙ্গা নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে যাচ্ছেন। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে তারা ভাসানচরে যাচ্ছেন।

এর আগে গত রোববার (১৪ ফেব্রুয়ারি) তারা নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্দেশ্যে কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছান। রোববার দুপুর সোয়া ১২টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রথম দফায় ২২টি গাড়িতে এক হাজার ১৫২ জনকে চট্টগ্রামে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চতুর্থ দফায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবির থেকে তিন হাজার ৬০০ জনের ভাসানচর যাওয়ার কথা আছে।

আরও পড়ুন- করোনা টিকা নিলেন সেনা প্রধান জেনারেল আজিজ

তিন দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ছয় হাজার ৬৮৮ জনকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ২০২০ সালের ৪ ও ২৯ ডিসেম্বর দুই দফায় তিন হাজার ৪৪৬ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য যে, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন আট লাখের বেশি রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ। যারা উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত অবস্থায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved