চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে নদীতে গোসল করতে নেমে তারাফুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরিপুর গ্রামে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন:- এনায়েতপুরে তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
নিহত বৃদ্ধা তারাফুল গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত কানত্তু মড়লের স্ত্রী ।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, তারাফুলের লাশ স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।