নাটোর জেলার গুরুদাসপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল হাইওয়ের কাছিকাটা টোল প্লাজা এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশী চালিয়ে ৩১ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ শ্যামল হোসেন (৫১) ও ড্রাইভার আলী আকবরকে (৫৬) আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল হাইওয়ের কাছিকাটা টোল প্লাজা এলাকায় মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করে।
এসময় প্রাইভেট কার তল্লাশী করে ৩টি ব্যাগে রাখা ৩১.৮ কেজি গাঁজা পাওয়া যায়।
আরও পড়ুন:- রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের অবস্থান কিছুটা নমনীয়: পররাষ্ট্র সচিব
গাঁজা সংরক্ষণ ও পরিবহনের দায়ে যাত্রী মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বেজগাঁ ও ঢাকা শহরের এ/পি-হোল্ডিং নং-৮২২/১ পশ্চিম কাজীপাড়া এলাকার আব্দুর রহিম শিকদারের ছেলে শ্যামল হোসেন (৫১)বরিশাল জেলার সদর থানার চরকাওয়া এলাকার আঃ মোতালেবের ছেলে ড্রাইভার আলী আকবর (৫৬)কে আটক করা হয়।