1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

ক্রিকেটারদের স্পিন কোচ ভেট্টোরি ঢাকায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ১০২ Time View

স্বস্তির বাতাস ফিরেছে ক্রিকেটাঙ্গনে। ক্রিকেটারদের ধর্মঘট প্রত্যাহার হয়েছে। বিসিবি মেনে নিয়েছে ক্রিকেটারদের নয়টি দাবি। এবার মাঠের ক্রিকেটে মনোযোগ দেয়ার পালা। আজ শুক্রবার থেকেই শুরু হচ্ছে ভারত সফরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প। বেলা তিনটায় শুরু হবে ক্যাম্পের কার্যক্রম। এরই অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছেন দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। আজই তিনি যোগ দেবেন দলের সঙ্গে।

এর আগে মিরপুর স্টেডিয়াম ত্যাগের আগে জাতীয় দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন গতকাল জানান, আজ ক্যাম্পের শুরু থেকেই স্কিল সেশন হবে। ফিটনেসের কাজ হবে না।

ক্যাম্পের শুরু থেকেই হেড কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুককে পাবে জাতীয় দল। নতুন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিও অনুশীলনের শুরু থেকে থাকবেন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বাঁহাতি স্পিনার ভেট্টোরি সাকিবদের স্পিন কোচ নিয়োগ পাওয়ার পর এবারই প্রথম বাংলাদেশে আসছেন।

 

বিসিবি এখন ক্রিকেটেই মনোযোগী। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, আসন্ন ভারত সফরের জন্য আগামীকাল (আজ) থেকে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমরা আশাবাদী, কোচিং স্টাফের সবাই সকালের মধ্যে এখানে চলে আসবেন। বেলা তিনটা নাগাদ আমাদের কোচিং ক্যাম্প শুরু হবে।’

তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলতে আগামী ৩০ অক্টোবর ভারতের উদ্দেশে বিমানে চড়বে বাংলাদেশ জাতীয় দল।

-খবর দৈনিক ইত্তেফাকের। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved