1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিক বাবার গায়ে ঢালা হলো গরম পানি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ১৪২ Time View
আহত সাংবাদিক মনির হোসেন। ছবি- সংগৃহীত।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সাংবাদিক বাবার গায়ে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে বখাটের ভগ্নিপতি। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝলসে যাওয়া ওই বাবাকে ভর্তি করা হয়েছে।

গত শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে উত্ত্যক্তকারী বখাটের কাইয়ুমের বড় বোনের স্বামী মো. জয়নালের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। এ ঘটনায় রোববার দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন আহত সাংবাদিক মনির হোসেন।

আরও পড়ুন- স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে বাকপ্রতিবন্ধী শ্যালিকাকে বিয়ের আশ্বাসে ধর্ষণ, কারাগারে দুলাভাই

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিভিটা এলাকার বাসিন্দা আহত সাংবাদিক মনির হোসেন। তিনি আলো পত্রিকার বন্দর উপজেলা প্রতিনিধি।

জানা যায়, সাংবাদিক মনিরের কলেজপড়ুয়া মেয়ে সুমাইয়া আক্তার সানিয়াকে দীর্ঘদিন ধরে কলেজে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করার পাশাপাশি কুপ্রস্তাব দিচ্ছিল একই এলাকার মো. হাবিবুল্লাহর ছেলে কাইয়ুম। মনির হোসেন জানতে পেরে বিষয়টি কাইয়ুমের ভগ্নিপতি জয়নালের কাছে বিচার দাবি করেন। ওই সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জয়নাল ক্ষিপ্ত হয়ে সিদ্ধ ডিম বিক্রির দোকানের ফুটন্ত গরম পানির পাতিল ঢেলে দেয় মনির হোসেনের গায়ে।

এতে সাংবাদিক মনিরের দুই হাত, পেট, উরুসহ শরীরের নিচের অংশ ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত সাংবাদিক মনির হোসেন বলেন, আমার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল জয়নালের শ্যালক কাইয়ুম। তার কাছে  এ বিষয়ে বিচার দাবি করলে সে ক্ষিপ্ত হয়ে আমার ওপর গরম পানি ঢেলে দেয়। এতে আমার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়

এ বিষয়ে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান বলেন, দুইজনের নামোল্লেখ করে আহত সাংবাদিক মনির হোসেন অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved