1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

একদিন পর কুমিল্লা-সিলেট ম্যাচ দিয়ে ফিরছে বিপিএল

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৩ Time View
একদিন পর কুমিল্লা-সিলেট ম্যাচ দিয়ে ফিরছে বিপিএল

শুরুতে এশিয়া কাপ, তারপর টি টোয়েন্টি বিশ্বকাপ, এরপর ফুটবল বিশ্বকাপ। বছর ছাপিয়ে নতুন বছরে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় ক্রিকেট আসর বিপিএল। একদিন বিরতির পর ৯ জানুয়ারি সোমবার আবারো বল গড়াচ্ছে মাঠে।

এদিন মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে দুটি খেলা অনুষ্ঠিত হবে। ‍দুপুর দেরটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের ও সন্ধ্যা সারে ছয়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে।

খেলা দুটি সরাসরি সম্প্রচার হবে নাগরিক টিভি ও ওটিটি প্লাটফর্মে। যা দেখা যাবে ১৫ টি দেশ থেকে।

রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম ও পুণ্যভূমি সিলেট মিলে মোট পাঁচ ভাগে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। শীতের বৈরি আবহাওয়ার কারণে এবার খেলার সূচিতেও আনতে হচ্ছে বেশ পরিবর্তন।

শুক্রবার ছাড়া প্রতিদিন বেলা দেরটায় শুরু হবে প্রথম খেলা। আর শুক্রবারে বাদ জুমা দুপুর ২ টায় শুরু হবে। একইভাবে শুক্রবার ছাড়া প্রতিদিন দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে। শুক্রবার ম্যাচটি শুরু হবে রাত ৭ টায়।

৬ থেকে ১০ জানুয়ারি খেলা হবে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর ঢাকা থেকে বিপিএল চলে যাবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি বিপিএল চলবে। ৮ দিনের ওই পর্ব শেষে আবার ঢাকায় ফিরবে বিপিএল। এবার ঢাকায় খেলা হবে মাত্র দুদিন; ২৩ ও ২৪ জানুয়ারি। এরপর ২৭ জানুয়ারি থেকে বিপিএল হবে সিলেটে। ওই পর্ব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

এরপর মিরপুরের শেরে বাংলায় ফিরে আসবে বিপিএল। সেটাই হবে বিপিএলের শেষ পর্ব। ৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে শেষ পর্ব। ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে এবারের বিপিএলের সমাপ্তি ঘটবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved