1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

ইউনিয়ন আ’লীগ সভাপতিকে কুপিয়ে জখম করলো মুখোশধারী গ্রুপ

নোয়াখালী প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ১৫২ Time View

নোয়াখালী জেলার সদরের ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন জমিদারকে অজ্ঞাত মুখোশধারী একটি গ্রুপ কুপিয়ে জখম করেছে।

গতকাল রোববার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিজ দল বাংলাদেশ আওয়ামী লীগের এক প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি সভা শেষ করে বাড়ি ফিরছিলেন আবুল হোসেন জমিদার। তখন অজ্ঞাত মুখোশধারী ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপ ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এসময় আবুল হোসেন চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা।

আরও পড়ুন:- কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিক বাবার গায়ে ঢালা হলো গরম পানি 

এ ব্যাপারে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved