1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

আর্জেন্টিনার জন্য মেসিকে যে ম্যাচে পাচ্ছে না মায়ামি

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ Time View

গত জুলাইয়ে অভিষেক হওয়ার পর লিওনেল মেসিকে ছাড়া কোনো ম্যাচ খেলেনি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। এ সময়ে টানা ১১ ম্যাচ অপরাজিত দলটি। মেসির পা থেকেও এসেছে সমান সংখ্যক গোল। যোগ দিয়েই যেন মায়ামিকে আমূল বদলে দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে এবার কিছু ম্যাচ মেসিকে ছাড়া খেলতে হবে মায়ামিকে। মেজর লীগ সকারের প্লে অফে জায়গা পেতে এখন প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ মায়ামির জন্য। আগামী ১০শে সেপ্টেম্বর স্পোর্টিং ক্যানসাস সিটির মুখোমুখি হবে মায়ামি। এই ম্যাচে জয় পেলে প্লে অফে খেলার সম্ভাবনা আরেকটু বাড়বে দলটির। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মেসিকে পাচ্ছে না মায়ামি।

এ সময়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ কারণেই ক্যানসাস সিটির বিপক্ষে তাকে পাবে না মায়ামি। আগামী ৭ই সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী বিশ্বকাপ বাছাইপর্ব অভিযান শুরু করবে আর্জেন্টিনা। লা পাজে ১২ই সেপ্টেম্বর স্বাগতিক বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এমএলএসের ক্লাবগুলোর মধ্যে আন্তর্জাতিক বিরতিতে সবচেয়ে বেশি খেলোয়াড় ছাড়তে হচ্ছে মায়ামিকে। ৯ জন খেলোয়াড়কে এসময় পাবে না তারা। এর আগে অবশ্য মেসির কথা মাথায় রেখে আইন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল মেজর লীগ কর্তৃপক্ষ। এতদিন সেখানে আন্তর্জাতিক বিরতি না থাকলেও আগামী মৌসুম থেকে এটি চালু হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved