1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

আবারও মেসিকে বাংলাদেশে আনার উদ্যোগ

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৯৭ Time View
কোথায় মেসি? তার দলকে হারিয়েছি
ছবি: সংগৃহীত

আবারও মেসিকে বাংলাদেশে নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে। মেসিকে বাংলাদেশে নিয়ে আসার ইচ্ছার কথা জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে এ খবর।

সংবাদ মাধ্যমটিকে সাদিয়া ফয়জুন্নেসা বলেছেন, ‘আমরা মেসিকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করব। বাংলাদেশে আমরা একটি ম্যাচ আয়োজন করতে চাই। মেসি বাংলাদেশে খুব জনপ্রিয়। আমরাও ফুটবলের জন্য আর্জেন্টাইনদের ভালোবাসি। তাই আমাদের দেশে মেসিকে পাওয়া সম্মানের ব্যাপার।’

ডিয়েগো ম্যারাডোনার কারণে বাংলাদেশে আর্জেন্টিনা দল জনপ্রিয়তা পেয়েছে জানিয়ে ফয়জুন্নেসা বলেন, ‘ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীন থাকায় ফুটবল বাংলাদেশে সব সময়ই জনপ্রিয় ছিল। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে নিয়ে বেশি আগ্রহ সৃষ্টি হয় এবং কিংবদন্তিতে পরিণত হন ডিয়েগো ম্যারাডোনা। আমার মনে আছে, বাংলাদেশের অনেক মানুষ তখন বিশ্বকাপ দেখেছে।’

বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে ফয়জুন্নেসা বলেন, ‘বাংলাদেশের প্রচুর মানুষ আর্জেন্টিনার খেলা দেখেন। ছোটবেলায় আমরা ঘরে বসে খেলা দেখেছি। কিন্তু এখন বিভিন্ন শহরে বড় পর্দায় দেখানো হয়। রাত তিনটায় লোকজন জড়ো হয়ে খেলা দেখেন।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ২০১১ সালের ৬ সেপ্টেম্বরের সেই খেলাকে কেন্দ্র করে বাংলাদেশে এসেছিলেন লিওনেল মেসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved