1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

আইসিসি নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে: ক্রীড়া উপদেষ্টা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪৮ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে বোর্ড পরিচালকদের ভোটে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির অন্তত আট পরিচালক ফারুক আহমেদের বিষয়ে অনাস্থা জানানোর পর ২৯ মে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পরে ৩০ মে আমিনুল ইসলাম বুলবুল প্রথমে কাউন্সিলর, পরে এনএসসির মনোনয়নে পরিচালক এবং সবশেষ বোর্ডসভায় পরিচালকদের প্রত্যক্ষ ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন। এই রদবদলের ক্ষেত্রে বিসিবি বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।



শনিবার (৩১ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নতুন সভাপতি এসেছেন। আমাদের আইসিসির সঙ্গে যোগাযোগ হয়েছে। বিসিবির নতুন সভাপতি নিজেও আইসিসিতে দীর্ঘসময় কাজ করেছেন।’



যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুকের বোর্ড পরিচালক পদে মনোনয়ন বাতিল করায় সভাপতির পদ শূন্য হয়েছিল, তাই এটিকে কেউ কেউ বোর্ডের কার্যক্রমে সরকারের হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছিলেন। ফারুক আহমেদ নিজেও এই প্রসঙ্গ টেনেই আইসিসিতে নালিশ করেছেন।



আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের ঘটনা ঘটলে সে দেশকে নিষিদ্ধ করা হয়। তাই অনেকেই আশঙ্কা করছিলেন, বিসিবি সভাপতি পদে রদবদলের ধরনের কারণে বাংলাদেশ ক্রিকেট আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়ে কিনা। তবে এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘আইসিসির সঙ্গে আমাদের যোগাযোগের কোনো ঘাটতি ছিল না। আইসিসিও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে অবস্থা, সেটা তো আইসিসির অজানা নয়। সে জায়গা থেকে তারা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved