1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ফেসবুকে পোস্ট দিয়ে ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন মান্না - Globalprime24.com
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

ফেসবুকে পোস্ট দিয়ে ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন মান্না

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ Time View
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত ।

নির্বাচনের ৩ দিন আগে ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়িয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ৮ ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ঢাকা ১৮ ও বগুড়া ২, এই দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি। তবে শেষ সময়ে ঢাকার আসনটি থেকে সরে দাঁড়ান। যা নিশ্চিত করেন ফেসবুকে পোস্ট দিয়ে।



সাংবাদিকদের নাগরিক ঐক্যের সভাপতি জানান, ‘এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লাখের মতো ভোটার।’



মূলত: নির্বাচনী ব্যয়ই ঢাকা ১৮ থেকে তার সরে দাঁড়ানোর কারণ। মান্না বলেন, ‘নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’

মান্না তার অন্য আসন বগুড়ায় বেশ প্রচারণা চালিয়েছেন। সে আসন থেকে নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন এ রাজনীতিবিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved