সিরাজগঞ্জ জেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে মসজিদের ইমাম, খতিব ও মুসল্লীদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) দুপুর বেলা দিকে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলসেডে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় করোনা প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা উল্লেখ করে পুলিশ সুপার হাসিবুল আলম। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ জন গুরুত্বপূর্ণ মত বিনিময় সভায় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মোয়াজ্জেমসহ প্রায় দেড় শতাধিক মুসল্লি অংশ গ্রহণ করেন।
আরও পড়ুন- কামারখন্দে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ