1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শাহজাদপুরে ট্রাকচাপায় তিন জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ২২০ Time View
প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও দুই যাত্রীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৯ মার্চ) ভোরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার দ্বারিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দারিয়ারপুর উত্তরপাড়ার আজাদের ছেলে রাশেদুল (২৬), একই গ্রামের আজগড় আলীর ছেলে সাকিব (১৭) এবং শক্তিপুর গ্রামের আমজাদের ছেলে সিএনজিচালক আশিক (২০)।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, রাত আড়াইটার দিকে শাহজাদপুরের হাইলাঘাটের গ্যাসপাম্প থেকে গ্যাস নিয়ে সিএনজিটি বিসিক বাসস্ট্যান্ড এলাকার দিকে যাছিল। ওইসময় একটি ট্রাক বিসিক বাসস্ট্যান্ডর দিক থেকে বাঘাবাড়ির দিকে যাছিল। এসময় ট্রাকটি নিয়্ত্রণ হারিয় সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় ও এর চালকসহ তিনজন পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রাতেই পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- লালপুরে প্রতিবন্ধী নারীর রহস্যজনক মৃত্যু

পরে হাটিকুমরুল হাইওয়ে থানার রেকার এসে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved