গতকাল বুধবার (২৭ জানুয়ারী) ইউনিফর্মড ও সাদা পোশাকধারী পুলিশ হাতিরঝিল লেক ও লেক সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় এক অভিযান পরিচালনা করে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মেট্টোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট এর দুই প্লাটুন ফোর্স এ অভিযানে অংশগ্রহন করে।
আরও পড়ুন : উত্যক্ত করার অভিযোগে হাতিরঝিল থেকে ১৬ কিশোর আটক
পুরো এলাকাকে ৫ ভাগে ভাগ করে ইউনিফর্ম ও সাদাপোশাক সমন্বয়ে ৫ টি আলাদা টীম গঠনের মাধ্যমে একযোগে এ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৫ জন কিশোরকে আটক করে পুলিশ।
আটককৃতদের মধ্যে ৩ জনের কাছে যথাক্রমে ৮ পিস, ১২ পিস ও ২৫ পিস ইয়াবা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি গণ-উপদ্রব ও অহেতুক হৈ চৈ করার কারনে ১৬ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যানস অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বাকি ৩৬ জনকে শর্তসাপেক্ষে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, গত ২৬ জানুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং কর্তৃক পরিচালিত বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক নাগরিক জানান অবসরে বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটানোর জন্য আগত বিনোদনপ্রেমীরা কিছু কিশোর কর্তৃক হয়রানির শিকার হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে বিনোদনপ্রেমীদের নিরাপত্তা বাড়াতে সেদিনই দর্শনার্থীদের উত্ত্যক্তের দায়ে ১৬ জন কিশোরকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।