1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

মাস্কাট-ঢাকা রুটে পুনরায় ইউএস-বাংলার ফ্লাইট চালু

গ্লোবাল প্রাইম নিউজ ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৯৩ Time View
ইউএস-বাংলা

ইউএস-বাংলা এয়ারলাইন্স মাস্কাট-ঢাকা রুটে গত শনিবার (৫ জুন) থেকে পুনরায় ফ্লাইট চালু করেছে। সকল স্বাস্থ্য সতর্কতামূলক নির্দেশনা মেনে সপ্তাহে চার দিন মাস্কাট থেকে ঢাকা রুটে এসব ফ্লাইট চলবে।

বৃহস্পতিবার (৩ জুন) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, ওমান থেকে ঢাকাগামী যাত্রীদের নিজ খরচে তিন দিন অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। পরবর্তীতে কোভিড টেস্টের ফলাফল নেগেটিভ হলে অবশিষ্ট ১১ দিন হোম কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা রয়েছে। প্রাথমিকভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স সপ্তাহে চার দিন (মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার) স্থানীয় সময় রাত ২টায় ফ্লাইটটি মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে এবং ঢাকায় স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে অবতরণ করবে। মাস্কাট থেকে ঢাকা রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটটি পরিচালনা করা হবে।

 আরো পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইন্সে নগদ অর্থ ছাড়া ভ্রমণের সুযোগ  

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানান, বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে। করোনাকালীন সময়ে মাস্কাট ছাড়াও কুয়ালালামপুর, দোহা ও গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা কওে আসছে ইউএস-বাংলা। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া মাস্কাট-ঢাকা রুটের ফ্লাইটের যেকোনো তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন নম্বর- ১৩৬০৫, ০১৭৭৭৭৭৭৮০০-৬ (ঢাকা) অথবা +৯৬ ৮৯১৯৮৪৩১৫ (মাস্কাট) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য যে, ওমান সম্প্রতি বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে ঢাকা থেকে সেদেশে যাত্রী পরিবহন কিছুদিন বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved