1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নগদ অর্থ ছাড়া ভ্রমণের সুযোগ

গ্লোবাল প্রাইম নিউজ ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ১৭৫ Time View
ইউএস-বাংলা

যাত্রীদের শতভাগ সন্তুষ্টি প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলা। যাত্রীদের টিকেট ক্রয়ের সুবিধার্থে স্বনামধন্য বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহারকারীগণ সরাসরি এয়ারলাইন্সের নিজস্ব যেকোনো সেলস্ অফিস থেকে টিকেট ক্রয় করে আর্থিক সুবিধাদি গ্রহণ করার সুযোগ দিয়েছে।

চুক্তিবদ্ধ আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, পুবালী ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স প্রমূখ। প্রতিষ্ঠানভেদে শর্তস্বাপেক্ষ বিভিন্ন ধরনের সুযোগ থাকছে নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে ইস্যুকৃত কার্ডের উপর।

আরও পড়ুন:কক্সবাজার রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পুনরায় ফ্লাইট শুরু –  

উল্লেখযোগ্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে- মূল ভাড়ার উপর মূল্যছাড়, কোনো রকম সুদ ছাড়াই ৩ মাস অথবা ৬ মাসের ইএমআই সুবিধা প্রভৃতি। কার্ডধারী ব্যক্তিগণ নিজের জন্য এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্যও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ইস্যূকৃত কার্ড দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো অভ্যন্তরীণ গন্তব্যের টিকেট সংগ্রহ করা যাবে।

এছাড়া স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এর কার্ড ব্যবহারকারীগণ অভ্যন্তরীণ গন্তব্য ছাড়াও আন্তর্জাতিক গন্তব্যের টিকেটের উপর মূল্য ছাড়ের সুবিধা ভোগ করতে পারবেন।

বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্ডধারী ব্যক্তিগণ ছাড়াও ইউএস-বাংলার স্কাইস্টার কার্ড ব্যবহারকারীগণ, সামরিক বাহিনীর কর্মকর্তাগণ, গলফারসহ সিনিয়র সিটিজেনদের জন্য নির্ধারিত টিকেট মূল্যের উপর বিশেষ ছাড় এর সুযোগ রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সে।

আরও পড়ুন:  ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি – 

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল এবং আন্তর্জাতিক রুট কুয়ালালামপুর, গুয়াংজু ও দোহায় ফ্লাইট পরিচালনা করছে।

কোভিড-১৯ এর কারনে চেন্নাই, কলকাতা, মাস্কাট, দুবাই, সিঙ্গাপুর ও ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রয়েছে। চারটি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট চৌদ্দটি এয়ারক্রাফট রয়েছে ইউএস-বাংলার বিমান বহরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved