মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতীয় কাস্টমস ও বিএসএফকে ফুল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিলি কাস্টমস।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে হিলি চেকপোস্ট শূন্য রেখায় বাংলাহিলি কাস্টমস ডেপুটি কমিশনার সাইদুল আলম মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ভারত হিলি কাস্টমস সুপারিনটেনডেন্ট সনজিত কুমারের হাতে ফুল ও মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
পাশাপাশি ভারতীয় কাস্টমস সুপারিনটেনডেন্ট সনজিত কুমার বাংলা হিলি কাস্টমস ডেপুটি কমিশনার সাইদুল আলমকেও ফুল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
বাংলাহিলি কাস্টমস ডেপুটি কমিশনার সাইদুল আলম জানান, দু’দেশের কাষ্টমসের মধ্যে সৌহাদ্য পুণ সর্ম্পক থাকায় বন্দরের রাজস্ব আহরন বেশী হচ্ছে।এই সম্পক ধরে রাখার জন্য আমরা মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতীয় কাস্টমস ও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।
এসময় বাংলাহিলি ও ভারত হিলি কাস্টমস কর্মকর্তা,কর্মচারী,বিজিবি,বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- হিলি থেকে অপহৃত মুদি দোকানিকে গোবিন্দগঞ্জে উদ্ধার, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৪