আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কেবলা এখন লন্ডনে, দলটির নেতারা লন্ডনকে খুশি করার জন্যই মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছে।
আজ রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন- সরকারের রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে তা দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে: রিজভী
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসময় বিএনপির রাজনীতির সমালোচনা করে বলেন, টেমস নদীর পাড় থেকে পাঠানো ফরমায়েসী বার্তা তোতাপাখির মতো পড়েন বিএনপি নেতারা। তাদের নয়াপল্টন অফিস হচ্ছে গুজবের ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি থেকে আসা অপপ্রচারের বাণীতে খোদ বিএনপির নেতাদের মধ্যেই অবিশ্বাসের দেয়াল তৈরি করছে।