বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে তা দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। এই সরকারের আর কোথাও নিজেদের মুখ দেখাবার জো নেই।
আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ সাজা দেওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন।
আরও পড়ুন- বিএনপি নেতাদের দিন কাটে আদালতের বারান্দায়: রিজভী
রাজধানীর সুবাস্তু টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাড্ডা লিংক রোডের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
তিনি বলেন, সরকারের দেশের মাটিতে পা রাখার জায়গা নেই। চারদিক থেকে ব্যর্থ হয়ে সরকার জিয়া পরিবারকে টার্গেট করে আবারও মিথ্যা মামলা দিয়ে এবং নানা ধরনের কুৎসা রটনা করে নিজেরা মনে করছে পার পেয়ে যাবে। কিন্তু জনগণের কাছে ইতোমধ্যে এই আওয়ামী সরকার গণধীকৃত হয়ে গেছে। সরকারের ক্ষমতায় থাকার আর কোনো ভিত্তি নেই ।