1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ২২৮ Time View
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। ফাইল ছবি, সংগৃহীত।

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে হৃদয় সরকার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। এর আগে বিকালে আলমডাঙ্গা উপজেলার আইলহাস লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আলমডাঙ্গা উপজেলার আইলহাস লক্ষ্মীপুর গ্রামের মৃত রূপা সরকারের ছেলে। এলাকার একটি সাইকেলের দোকানে দেখাশোনার কাজ করত সে।

আরও পড়ুন- মধ্যরাতে আলীকদমে বন্যহাতির তাণ্ডবে দুই কিশোরের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে কাজ শেষে দোকানের আরেক শিশু কর্মচারীর সঙ্গে খেলা করছিল হৃদয়। এ সময় অসাবধানতায় রশি দিয়ে তার গলায় ফাঁস লেগে যায়। এতে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। রাত পৌনে ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

শিশু হৃদয় সরকারের শ্বাসনালিতে অতিরিক্ত রশির চাপে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মাহবুবুর রহমান।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, নিহত শিশুর মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved