1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

মধ্যরাতে আলীকদমে বন্যহাতির তাণ্ডবে দুই কিশোরের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ১৯৬ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

বান্দরবান জেলার আলীকদমে মধ্যরাতে বন্যহাতির তাণ্ডবে মনসুর আলম (১৭) ও হুমায়ুন কবীর (১৪) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা উপজেলার রেপারপাড়া কোনা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে ফসলি জমি ও কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করেছে। এ সময় বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যান একজন। আহত অপরজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

আরও পড়ুন:- রাজশাহীতে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা

পরে খবর পেয়ে স্থানীয়রা আগুন-লাঠিসোটা নিয়ে ধাওয়া করে হাতির দলকে তাড়াতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, গতকাল মধ্যরাতে বন্যহাতির দল জমির ফসল নষ্ট করলে স্থানীয়রা আগুনে মশাল, লাঠিসোটা নিয়ে হাতিদের তাড়ানোর চেষ্টা করেন। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়।

মিয়ানমার সীমান্ত এলাকা থেকে বন্যহাতির দল প্রায় আলীকদম, নাইক্ষ্যংছড়ি, লামা, বান্দরবান সদর উপজেলা হয়ে চট্টগ্রামের পার্শ্ববর্তী উপজেলাগুলোতে পাহাড়ি অঞ্চলে চলাফেরা করে।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উদ্দিন জানান, বন্যহাতির আক্রমণে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved