1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

গুজরাটে ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের পিষলো ট্রাক, নিহত ১৫

গ্লোবাল প্রাইম আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ১৮৬ Time View
ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে ফুটপাতে। ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটের সুরাট এলাকায় মধ্যরাতে ফুটপাতে ঘুমিয়ে থাকা শ্রমিকদের উপর উঠে পড়ে ট্রাক। এ ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছেন এবং আহত হয়েছে অন্তত ছয় জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

আজ সোমবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। জানা গেছে, মৃতরা সকলেই রাজস্থানের বান্সওয়াদা জেলার বাসিন্দা। শ্রমিক হিসেবে তারা গুজরাটে কাজ করতে এসেছিলেন।

প্রাথমিকভাবে ১৩ জনের মৃত্যু হলেও পরে আহতদের মধ্যে আরও ২ জনের মৃত্যু হয়। বাকি আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলা জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

খবরে বলা হয়, এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬ জন। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সুরাটের কোসাম্বায় মধ্যরাতে একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে ফুটপাতে শুয়ে থাকা ঘুমন্ত শ্রমিকদের উপর। এতে অন্তত ১৩ জনের মৃত্যুর কথা প্রাথমিকভাবে জানা গেলেও পরে মৃতের সংখ্যা বেড়েছে।

সুরাটের পুলিশ সুপারিটেন্ডেন্ট সিএম জাদেজা জানিয়েছেন, আখবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি ট্রাক্টরের ধাক্কা লাগলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তে সেটি ফুটপাথে ঘুমন্ত শ্রমিকদের পিষে দেয়।

আরো পড়ুন- সরকার করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ভ্যাকসিন নিয়ে লুটপাটে নিমগ্ন: মির্জা ফখরুল

এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সুরাট এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশকর্মী। তারা উদ্ধার কাজ শুরু করেছেন। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও কাজ করছে বলে দেখা গেছে।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। টুইটে তিনি জানিয়েছেন, সুরাটের ট্রাক দুর্ঘটনা মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল এবং আহতদের দ্রুত আরোগ্যের কামনা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved