1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ১৭৬ Time View

গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান টেকনাফ কর্তৃক টেকনাফ উপজেলা পরিষদের সামনে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটকসহ পাচারকার্যে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়।

আজ বুধবার (২৪ এপ্রিল) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডার এম মীর ইমরান-উর রশিদ এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় টেকনাফ উপজেলা পরিষদের সামনে সন্দেহজনকভাবে একটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী অটোরিকশা রেখে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে পাচারকারী বাবলু হোসেন(৩০) কে আটক করতে সক্ষম হয়।

আরো পড়ুন:টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

পরবর্তীতে তার দেহে তল্লাশী করে ২,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পাচারকার্যে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৮,৪০,০০০ (আট লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র)।

আটককৃত মাদক ব্যবসায়ী বাবুল হোসেন(৩০) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিণ জালিয়া পাড়া ৯ নং ওয়ার্ডের মৃত আহমেদ হোসনের ছেলে। জব্দকৃত ইয়াবা ও অটোরিকশাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভূক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved