সুনামগঞ্জ জেলার ছাতকে ট্রাক চাঁপায় আবু বক্কর (২১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পূর্ব সুহিতপুর গ্রাম সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পল্লী বিদ্যুৎ ছাতক জোনাল অফিস গোবিন্দগঞ্জে বিল পরিশোধ করতে আসেন ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি গ্রামের ধনু মিয়ার ছেলে আবু বক্কর। গাড়ি থেকে নেমে যুবকটি পায়ে হেটে বিদ্যুৎ অফিসে যাচ্ছিলেন। এসময় ট্রাকের সাথে বাঁধা অবস্থায় সড়ক উন্নয়নের কাজে ব্যবহৃত বিটুমিন ভর্তি চলন্ত গাড়িটি হঠাৎ ছিঁটকে উল্টে গেলে পথচারী ওই যুবকটি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সড়কের জয়কলস বদিরগাঁওস্থ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন- ছাতকে দ্রুতগামীর মোটরসাইকেলের ধাক্কায় দ্বিতীয় শ্রেনির স্কুল ছাত্রীর মৃত্যু
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ইনচার্জ মকসুদ আহমেদ বলেন, ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনা কবলিত (সিলেট-ন-১১-০২২৪) ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।