নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর বাসষ্ট্যান্ড এলাকায় চাঁদা আদায়কালে ৩ জন চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (৩১ জানুয়ারি) দুপুর দেড়টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন : চকলেট দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
গ্রেফতারকৃতরা হলো মোঃ আনোয়ার হোসেন (৩২), মোঃ গিয়াস উদ্দিন (৩২) এবং মোঃ আজিম হোসেন (৩০)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১হাজার ৩’শ টাকা উদ্ধার করে র্যাব।

রবিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
তিনি জানান, পলাতক আসামি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর বাসষ্ট্যান্ড এলাকায় চলাচলরত যাত্রীবাহী বিভিন্ন পরিবহনের বাস চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক বাস প্রতি দৈনিক ৮০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।
গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে,তারা দীর্ঘদিন ধরে পলাতক আসামী মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পরস্পর যোগসাজশে অবৈধভাবে মদনপুর বাসষ্ট্যান্ড দিয়ে চলাচলরত বিভিন্ন পরিবহনের বাস চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে বাস চালকরা অতিষ্ঠ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জসিম উদ্দিন চৌধুরী।