প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে বলেছেন, যারা ব্যবসা করতে চায় বা ব্যবসা করছে, দুই পয়সা বেশি কামাই করার জন্য, তারা এই ভেজাল দিতে থাকে, বা পচা-গন্ধযুক্ত খাবার আবার ব্যবহার করে। এ ব্যাপারে একদিকে যেমন সচেতনতা সৃষ্টি করতে হবে। আবার ভেজালের বিরুদ্ধে কঠোরও হতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ভেজালকারীদের একদিকে যেমন বোঝাতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে, অপরদিকে কঠোর হস্তে এটা দমনও করতে হবে। দুইদিকে ব্যবস্থা নেওয়া একান্তভাবে দরকার।
এসময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল প্রান্তে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।