1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বিএনপি দেশের কল্যাণ চায় না: এলজিআরডি মন্ত্রী - Globalprime24.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

বিএনপি দেশের কল্যাণ চায় না: এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৫৫ Time View
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। ফাইল ছবি, সংগৃহীত।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বিএনপি দেশের কল্যাণ চায় না তাই দলটি একটি অকল্যাণকর দলে পরিণত হয়েছে যা ইতোমধ্যে দেশের জনগণ ভালোভাবেই জেনে গেছে।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা ওয়াসা কর্তৃক বাস্তবায়িত ‘সাভার উপজেলায় তেতুলঝড়া-ভাকুর্তা এলাকায় ওয়েল্ডফিল্ড প্লান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘বিএনপি সবসময় নেতিবাচক, ধ্বংসাত্মক ও হিংসাত্মক রাজনীতি করতে পছন্দ করে।দেশের ব্যাপক উন্নয়ন অগ্রযাত্রা তাদেরকে ব্যথিত করে। দেশের মানুষ কষ্টে থাকলে তাদের রাজনীতি করতে সুবিধা হয়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে অভূতপূর্ব উন্নয়ন দেখে তারা অবাস্তব সব কথাবার্তা বলছে।

আরও পড়ুন- নাগরিক সেবায় ‘নো কম্প্রোমাইজ’: এলজিআরডি মন্ত্রী

পৃথিবীর অনেক দেশ ভ্যাকসিনের ব্যবস্থা করতে না পারায় ব্যাপক জনরোষে পড়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বে আমরা সঠিক সময়ে দেশ ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে এবং ইতোমধ্যে মানুষ ভ্যাকসিন নিতে শুরু করেছে।

এর আগে, মন্ত্রী আলোচনা সভায় জানান, মানুষ খুব সহজে পানি পায় বলে এর গুরুত্ব অনুধাবন করতে পারে না।দুর্লভ জিনিসের প্রতি মানুষের আলাদা আকর্ষণ থাকে। এটির সারা পৃথিবীতেই ঘটে থাকে। আমাদের এ ব্যাপারে সচেতন হতে হবে।

তিনি বলেন, ঢাকা শহর ছাড়াও আমার গ্রাম আমার শহরের দর্শন অনুযায়ী গ্রামাঞ্চলে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ চলছে। এসডিজি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ৭০ ভাগ ভূ-উপরিস্থ পানি ব্যবহারের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর আগেই দেশ লক্ষ্যে পৌঁছে যাবে বলেও উল্লেখ করেন।

এসময়, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইবরাহীম এবং ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে ঢাকা ওয়াসা এই প্লান্ট থেকে মিরপুর এলাকায় দৈনিক ১৫ কোটি লিটার পানি সরবরাহ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved