করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মারুফ হোসেন মিনা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে (ইন্না…রাজিউন)।
গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মারুফের বন্ধু জাকির মন্ডল জানান, গত বৃহস্পতিবারে মারুফ প্রচন্ড পেট ব্যাথার কারণে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। শনিবার রাতে মৃত্যু বরণ করেন মারুফ।