রাজধানী ঢাকার কমলাপুর বিআরটিসি বাস টার্মিনালের কাছে একটি পোশাক কারখানায় লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
আজ রবিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।
আরও পড়ুন- খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে কমলাপুরের অলি গার্মেন্ট নামে ওই পোশাক কারখানার ৬ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান গণমাধ্যমে জানান, কমলাপুরের পোশাক কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৯টায় নিয়ন্ত্রণে আসে।