নিজেকে দেশের একজন সেবক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি দেশের একজন নগণ্য সেবকমাত্র। সব কৃতিত্ব দেশের মানুষের।’
কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এটা নিয়ে চিন্তার কিছু নেই। এগুলো মোকাবেলা করে এগিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের আছে। কোন চ্যানেল কী বললো না বললো তা নিয়ে আমাদের রাজনীতি না। তারা বলতে থাকুক।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্তে ছিলেন গণমাধ্যমকর্মীরা।